
Halal Prani invites you to experience the pinnacle of halal excellence, where tradition meets quality. Join us in celebrating the art of butchery and the joy of good food.
Information
Company
We accept payment

উপকরণ
৬০০ গ্রাম মুরগির মাংস
১ চা চামচ প্রত্যেকটি আদা-রসুন বাটা
১ টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো
১ চা চামচ জিরার গুড়া
১ চা চামচ হলুদ গুড়া
২ টুকরো দারুচিনি
২ টুকরো এলাচ
২ টুকরো লবঙ্গ
২টি তেজপাতা
৩ টেবিল চামচ তেল
২ টি টমেটো
পরিমান মত লবণ
১/৩ কাপ পেয়াজ কুচি
আধা চা চামচ টালা জিড়া গুড়া
প্রস্তুত-প্রনালী:
১.মুরগির মাংস রেগুলার সাইজ এর থেকে একটু বড় করে কেটে নিন। এরপর ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিন।
২.এখন একটি পাত্রে তেল গরম হতে দিন। তেল ভালোমত গরম হয়ে গেলে এর মধ্যে দারুচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা ও পেঁয়াজ দিয়ে ভাজতে থাকুন বাদামি হয়ে আসা পর্যন্ত। এবার একে একে আদা-রসুন বাটা, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুড়া, লবণ ও সামান্য পানি দিয়ে ভালোমত কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো কিছুক্ষণ।
৩.এবার ধুয়ে রাখা মাংসগুলো মসলার মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ১/২ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করুন ১০ মিনিট।
৪.১০ মিনিট পর পানি কমে আসলে মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নিতে হবে ২ থেকে ৩ মিনিট। কষানো হলে আরও আধা কাপ পরিমাণে পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে যতক্ষণ না মাংস ভালমতো সিদ্ধ হয়ে আসে। প্রয়োজন মনে হলে আরও বেশি পানি এ্যাড করা যাবে। যখন মাংসটা ভালোমত সেদ্ধ হয়ে যাবে আর পানিও পুরোপুরি শুকিয়ে তেল ছেড়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে উপর থেকে টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

Halal Prani invites you to experience the pinnacle of halal excellence, where tradition meets quality. Join us in celebrating the art of butchery and the joy of good food.
