
Halal Prani invites you to experience the pinnacle of halal excellence, where tradition meets quality. Join us in celebrating the art of butchery and the joy of good food.
Information
Company
We accept payment

উপকরণ
কিউব করে কাটা চিকেন
১টেবিল চামচ মরিচ গুড়ো
৩টেবিল চামচ টমেটো কেচাপ
২টেবিল চামচ হট চিলি সস
২টেবিল চামচ সুইট চিলি সস
১চা চামচ গোল মরিচ গুড়ো
১চা চামচ চিনি
১চা চামচ লবণ
ফালি ১০টি কাঁচা মরিচ
৩কালার ক্যাপসি কাম কিউব করে কাটা
১কাপ পেঁয়াজ কিউব করে কাটা
১কাপ পেঁয়াজ কলি
১কাপ ব্রকলি
১টেবিল চামচ রসুন কুচি
১চা চামচ আদা কুচি
১টেবিল চামচ ময়দা
২টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
তেল
১টেবিল চামচ সয়াসস
টুকরো ২টি টমেটো
প্রস্তুত-প্রনালী:
১. প্রথমে চিকেন ব্রেষ্টগুলো কিউব করে কেটে নিতে হবে।এরপর চিকেন ব্রেষ্টের কিউবগুলো সয়াসস দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম গুলো কিউব করে কেটে নিতে হবে ।পেঁয়াজ গুলো ছিলে চার টুকরো করে কেটে নিতে হবে এবং আদা গ্রেট করে নিতে হবে,রসুন কুচি করে নিতে হবে।
২. রান্নার কড়াইতে বাটার দিয়ে প্রথমে গ্ৰেট করা আদা ও রসুন কুচি একটু ভেজে নিতে হবে। এরপর এতে পেঁয়াজের কিউবগুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট।
৩. পেয়াজের কিউবগুলো ভাজা হলে এতে সয়াসস সহো চিকেনটা দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে।এরপর এতে চিলি সস,ক্যাপসিকাপ,কাচামরিচ দিয়ে নাড়তে হবে।স্বাদমতো লবণ দিতে হবে।আধা কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে পাঁচ মিনিট।
৪. একটি পাত্রে আধা কাপ পানি দিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলে নিতে হবে। এরপর তা ঢেলে দিতে হবে চিলি চিকেনে।কর্ণফ্লাওয়ার দাওয়ার পর চিলি চিকেন জাল হয়ে ঘন হয়ে এলে,এতে গোলমরিচগুড়া দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।ব্যাস মজাদার চিলি চিকেন তৈরী।ধন্যবাদ।

Halal Prani invites you to experience the pinnacle of halal excellence, where tradition meets quality. Join us in celebrating the art of butchery and the joy of good food.
