উপকরণ
৪০০ গ্রাম ‏চিকেন
১চা চামচ, প্রত্যেকটি ‏আদা-রসুন বাটা
দেড় চা চামচ ‏শুকনো মরিচের গুড়া
১ চা চামচ ‏গোল মরিচের গুড়া
১ চা চামচ ‏সয়া সস
১/২ চা চামচ ‏চিলি ফ্লেক্স
১/২ চা চামচ ‏ইটালিয়ান হার্ব
১ কাপ ‏ময়দা
২ টেবিল চামচ ‏কর্ন ফ্লাওয়ার
ভাজার জন্য ‏তেল
পরিমাণমত ‏লবণ

প্রস্তুত-প্রনালী:
১.মুরগির মাংস রেগুলার সাইজ এর থেকে কিছুটা বড় করে কেটে নিন। তারপর ধুয়ে নিয়ে পানি ঝরিয়ে নিন। অতিরিক্ত পানি টিস্যু পেপারের সাহায্যে মুছে নিন।

২.একটা বড় পাত্রে ২ টেবিল চামচ লিকুইড দুধ, ১ চা চামচ লেবুর রস দিয়ে মিশিয়ে নিয়ে এতে একে একে আদা বাটা, রসুন বাটা, গোল মরিচ গুড়া, শুকনো মরিচের গুড়া, সয়া সস, লবণ (মনে রাখবেন, সয়া সসে কিছু লবণ আছে) দিয়ে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে মুরগির মাংস দিয়ে মেখে নিন। ২ ঘন্টা ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দিন।

৩.২ ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে নিন। একটা বাটিতে ময়দা, কর্ন ফ্লাওয়ার, শুকনো মরিচের গুড়া, চিলি ফ্লেক্স, গোল মরিচের গুড়া, ইটালিয়ান হার্ব নিয়ে মিশিয়ে নিন। এবার চিকেন পিস গুলো একটা একটা করে ময়দায় গড়িয়ে নিন। প্রথমে ময়দা দিয়ে কভার করার পর পানিতে চুবিয়ে আবারো ময়দায় জড়িয়ে নিন।

৪.চুলায় খুব অল্প আচে ডুবো তেলে লালচে করে ভেজে নিন। এক এক ব্যাচ ভাজতে ১০- ১৫ মিনিট সময় লাগবে। ৯০% ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়ে তেল আরও কিছুটা গরম করে আবার একবার ভেজে নিন ২/৩ মিনিটের মত। তেল ঝরিয়ে টিস্যু পেপারের উপর রাখুন। এবার পছন্দমত সস বা চাইনিজ ফাইড রাইস-এর সাথে গরম গরম পরিবেশন করুন।

Leave a Reply

Your email address will not be published. Website Field Is Optional.

CommentYour Message
NameYour Name
EmailEmail
WebsiteWebsite