উপকরণ
কিউব করে কাটা চিকেন
১টেবিল চামচ মরিচ গুড়ো
৩টেবিল চামচ টমেটো কেচাপ
২টেবিল চামচ হট চিলি সস
২টেবিল চামচ সুইট চিলি সস
১চা চামচ গোল মরিচ গুড়ো
১চা চামচ চিনি
১চা চামচ লবণ
ফালি ১০টি কাঁচা মরিচ
৩কালার ক্যাপসি কাম কিউব করে কাটা
১কাপ পেঁয়াজ কিউব করে কাটা
১কাপ পেঁয়াজ কলি
১কাপ ব্রকলি
১টেবিল চামচ রসুন কুচি
১চা চামচ আদা কুচি
১টেবিল চামচ ময়দা
২টেবিল চামচ কর্ন ফ্লাওয়ার
তেল
১টেবিল চামচ সয়াসস
টুকরো ২টি টমেটো

প্রস্তুত-প্রনালী:
১. প্রথমে চিকেন ব্রেষ্টগুলো কিউব করে কেটে নিতে হবে।এরপর চিকেন ব্রেষ্টের কিউবগুলো সয়াসস দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ক্যাপসিকাম গুলো কিউব করে কেটে নিতে হবে ।পেঁয়াজ গুলো ছিলে চার টুকরো করে কেটে নিতে হবে এবং আদা গ্রেট করে নিতে হবে,রসুন কুচি করে নিতে হবে।

২. রান্নার কড়াইতে বাটার দিয়ে প্রথমে গ্ৰেট করা আদা ও রসুন কুচি একটু ভেজে নিতে হবে। এরপর এতে পেঁয়াজের কিউবগুলো দিয়ে ভাল করে ভেজে নিতে হবে পাঁচ মিনিট।

৩. পেয়াজের কিউবগুলো ভাজা হলে এতে সয়াসস সহো চিকেনটা দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে ঝোলটা শুকিয়ে নিতে হবে‌।এরপর এতে চিলি সস,ক‍্যাপসিকাপ,কাচামরিচ দিয়ে নাড়তে হবে।স্বাদমতো লবণ দিতে হবে।আধা কাপ পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে পাঁচ মিনিট।

৪. একটি পাত্রে আধা কাপ পানি দিয়ে তাতে কর্ণফ্লাওয়ার গুলে নিতে হবে। এরপর তা ঢেলে দিতে হবে চিলি চিকেনে।কর্ণফ্লাওয়ার দাওয়ার পর চিলি চিকেন জাল হয়ে ঘন হয়ে এলে,এতে গোলমরিচগুড়া দিয়ে নেড়ে নামিয়ে নিতে হবে।ব‍্যাস মজাদার চিলি চিকেন তৈরী।ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Website Field Is Optional.

CommentYour Message
NameYour Name
EmailEmail
WebsiteWebsite